শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বিরোধী নেতাদের বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে- এমরান সালেহ প্রিন্স স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা- মৃতের সংখ্যা বেড়ে ৬৮ : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

  • ১১:২৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টাঙ্গাইলের মির্জাপুরে নীল সাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এ ট্রেনের যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল৷ এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech