শিরোনাম :
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চীনের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ

আড়াই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার : যান চলাচল স্বাভাবিক

  • ০২:৩৭ পিএম, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা। এতে আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার ১৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র‌্যাব, শিল্প পুলিশ কাজ শুরু করে। পরে ১২টার দিকে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনার পরপর শ্রীপুর থানা পুলিশ, র‌্যাব, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে।

পরে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক ছেড়ে দেয়। দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech