শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার আসামী সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার – ভারতে আত্মগোপনে ছিলেন ১৬ বছর পানির উচ্চতা বাড়ছে, কাপ্তাই লেকে ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না- জামায়াত আমির লোহিত সাগর বন্ধে হুতিদের প্রস্তুতির নির্দেশ ইরানের নতুন ঋণের আগে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর দিল আইএমএফ নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ৮ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা

আফগানিস্তানে শিলাসহ ভারী বৃষ্টি, নিহত ২৯

  • ১১:০০ এএম, বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

তিনি বলেন, নিহতরা দু’টি পরিবারের সদস্য। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।

এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিবৃতিতে বলা হয়, চারজন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। তাছাড়া একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন মারা গেছেন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech