Breaking News:


শিরোনাম :
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে অভিযানে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল, ফের জরিমানা ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট বাতিল চীন সফরে বিএনপি প্রতিনিধি দল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে আমানতের অর্থ ফেরতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি: নাহিদ ইসলাম

  • ০৮:৩৭ পিএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি- বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘আমরা গণপরিষদ ও জাতীয় নির্বাচনের কথা বলেছি। কিন্তু শুধু নির্বাচন নয়, আমরা আগে দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বাস্তবায়ন আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই।

শুক্রবার ৭ মার্চ বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।

নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থান পরবর্তী পুলিশ বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পুলিশের এরকম নাজুক অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে।

সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক যে নারীর ওপর সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন স্থানে, ধর্ষণের মতো ঘটনা, ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনা পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে করে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech