শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • ১১:৩৫ এএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক।।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত। তিনি বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় অনেক মিডিয়া অনেক আজেবাজে কথা লিখে।

সোমবার ১৭ ফেব্রুয়ারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখার পর তিনি এসব কথা বলেন ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শফিকুল আলম বলেন, এটা খুবই আনন্দের বিষয় এই যে, আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি, তারা জানান দিচ্ছে যে, জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে।

আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অগ্রগামী ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন, ছাত্রীরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে তারা ছিল অগ্রভাগে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।সুত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech