শিরোনাম :
ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টানা ভারী বর্ষণে বন্যা-পাহাড়ধস: ২৬ জন নিহত, পানিবন্দী লাখো মানুষের জীবন বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে টানা ৩৬ ম্যাচ অপরাজিত স্পেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২ জন, নিখোঁজ ২৩ সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে : বিক্রেতারা বলছেন বৃষ্টির প্রভাব, ক্রেতারা বলছেন অজুহাত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে-ভূমিধ্বস ও জলাবদ্ধতার শঙ্কা

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ৯ জুলাই

  • ০৮:৫৭ পিএম, শনিবার, ১৩ জুন, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আগামী ৯ জুলাই তার নিজ শহর উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে বলে শনিবার ১৩ জুন জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী তার বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাসে নির্ধারিত দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

জাতীয় পর্যায়ের এই শোকানুষ্ঠান শুরুর দিন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গেও মিলে যাচ্ছে। এ বছর দেশটি স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে।

খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পিতার সঙ্গে একই হামলায় আহত হওয়া মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো জনসমক্ষে আসেননি। তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমেই তিনি যোগাযোগ রক্ষা করছেন।

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech