Breaking News:


শিরোনাম :
খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ যুবকের মৃত্যু সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত : রবিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪ বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার ‘পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫’ সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন আসছে ৩ থেকে ৮ টি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি

আল্টিমেটামের সময় শেষ : ইশরাক সমর্থকদের দখলে মৎস্য ভবন মোড়, যান চলাচল বন্ধ

  • আপলোড টাইম : ১২:৪০ পিএম, বুধবার, ২১ মে, ২০২৫
  • ৯০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলনে আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে যে সময় বেঁধে দিয়েছিলেন তার সমর্থকরা সে সময় শেষ হয়েছে।

তবে আল্টিমেটামে সাড়া না আসায় সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে ইশরাকপন্থিরা।

বুধবার ২১ মে নগর ভবনে না গিয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে নগর ভবনের সামনের সড়ক ফাঁকা। সেখানে কোনো লোকজন দেখা যায়নি। তবে সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে অন্যান্য দিনের মতো আজও নগরভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন তারা। ফলে আজও বন্ধ আছে সব ধরনের সেবা কার্যক্রম।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। দাবি মেনে নিতে আজ সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইশরাকের সমর্থকরা।

পরে সেই সময় অতিক্রম হলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

এ নিয়ে টানা সপ্তম দিনের মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট, ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্মিত তার নেতাকর্মীরা। সপ্তম দিনের মতো কর্মসূচি চলায় সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিলো। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে, বেলা ১২টার দিকে এ সংক্রান্ত অপর একটি রিটের শুনানির আদেশের দিন ধার্য আছে। হাইকোর্টে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech