শিরোনাম :
৫ দিনের সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলের বন্যা : ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে – জামায়াতে ইসলামীর আমির ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত : ইরানে পাল্টা হামলা চালাল যুক্তরাষ্ট্র ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাঁচ মাসে বহুমাত্রিক সাফল্য অর্জন করেছে সরকার : মাহদী আমিন ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির হতে পারে আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক  

  • ০৯:৫৬ এএম, শুক্রবার, ৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ৯ মে সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সকালেও বিক্ষোভ এখনো চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করছেন। তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন। কখনো টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে যমুনার সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত ২টার দিকে সংক্ষিপ্ত বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

আমরা সরকারের বাইরে এবং ভেতরে সেই দাবি বলেছি। কিন্তু আজকে নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান দেওয়া হয়। এ সময় যমুনার আশপাশ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে।  

এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মীরা যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech