Breaking News:


শিরোনাম :
খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ যুবকের মৃত্যু সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত : রবিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ৪ বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার ‘পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫’ সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন আসছে ৩ থেকে ৮ টি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি

ইসরায়েলে ৩ বাসে বিস্ফোরণ

  • আপলোড টাইম : ১১:০৮ এএম, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম নামক স্থানে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। পর পর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফাঁকা বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি ‍পুলিশ। বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।

তেল আবিব শহরের দক্ষিণে পুলিশ একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে।

পুলিশ জানিয়েছে, আরও দুটি বাসে বিস্ফোরক রাখা হলেও তা বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের সন্ধান চালাচ্ছে।

পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনও অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছবিও প্রকাশ করেছে কিন্তু বিস্ফোরণের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, বিস্ফোরণের এই ঘটনাটি কোনও সমন্বিত হামলা কিনা তা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এবং পুলিশ খতিয়ে দেখছে।   

পুলিশ হোলোন এবং ব্যাট ইয়ামে বাসের সাথে সংযুক্ত দুটি অবিস্ফোরিত ডিভাইসও খুঁজে পেয়েছে বলে ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিও পরে জানিয়েছে, ব্যাট ইয়ামে পাওয়া ডিভাইসগুলোর একটিতে (অধিকৃত পশ্চিম তীরের) “তুলকারেম ক্যাম্পে (হামলার) প্রতিশোধ” লেখা ছিল।

ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম চ্যানেল ১২ পরে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech