শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রার প্রথম দিন বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার ৩১ মে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধু রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছেড়েছে।

সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ভোর থেকে হাজারো যাত্রী প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে স্টেশনে ভিড় করছেন। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন প্রবেশ করতে না পারে, সে জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

অনেকেই জানিয়েছেন, তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন। জামালপুর এক্সপ্রেসের যাত্রী দীনি ইসলাম বলেন, “গতকাল ছুটি শুরু হলেও টিকিট না পাওয়ায় আজ বাড়ি যাচ্ছি। ঈদের আনন্দই আলাদা।”

রংপুর এক্সপ্রেসে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন ইমরান হোসেন। তিনি বলেন, “রংপুর যাওয়া কঠিন হয়ে পড়ে ঈদের সময়। তাই আগেই টিকিট কেটে আজই পাঠিয়ে দিচ্ছি।”

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী আফসানা বেগম বলেন, “ঈদ মানেই পরিবারের সঙ্গে সময়। অনেক কষ্টে টিকিট সংগ্রহ করেছি। কিছুটা ভিড় থাকলেও চেকিংয়ে শৃঙ্খলা আছে—এটা প্রশংসনীয়।”

বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ট্রেন ঢাকায় আনা হয়েছে আগের রাতেই। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।  সূত্র-বিডি জার্নাল।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech