শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

  • ১০:৪১ এএম, মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদুল ফিতরের ছুটিতে সকল ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার ইস্যু করা হয়।

সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের পাঠানো সার্কুলারে বলা হয়, ৯ দিনের ছুটির কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, তাই গ্রাহকদের নির্বিঘ্ন লেনদেনের জন্য এটিএম বুথে যথেষ্ট টাকা রাখার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি এটিএম বুথে সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করতে বলা হয়েছে। ঈদের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করার তাগিদও দেওয়া হয়েছে সার্কুলারে।

এ ছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পজ ও কিউআর কোডে লেনদেন নিশ্চিত করতে হবে। জালিয়াতির বিষয়ে সচেতন করতে হবে মার্চেন্ট ও গ্রাহকদের।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে “টু ফ্যাক্টর অথেনটিকেশন” ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রে বলা হয়েছে, এ সেবা দেওয়া সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশনাও আছে সার্কুলারে।

এ ছাড়া গ্রাহকদের হয়রানি রোধে ব্যবস্থা এবং হেল্পলাইন সহায়তা প্রদান নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech