শিরোনাম :
চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভারতে মসজিদ ভাঙা নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৫ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি হরমুজে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জন

  • ১২:২৬ পিএম, মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

৩১ মার্চ সারাদিনে সারাদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে পাঁচজন, বগুড়ায় তিনজন ও মেহেরপুরে তিনজন, গাজীপুরে ‍দুজন, কিশোরগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন হয়েছেন। এ ছাড়া নওগাঁ, পিরোজপুর, ঝিনাদহ ও যশোরে একজন করে নিহত হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশন সূত্রে এসব খবর জানা গেছে।

চট্টগ্রাম: ভোরে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘঠনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন ৬ জন।

গাজীপুর: সকালে গাজীপুরের শিববাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।

বগুড়া: দুপুরে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন চারজন।

নওগাঁ: সকালে জেলার সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে যুবক নিহত হন। এতে আহত দুই আরোহী।

পিরোজপুর: ঈদের দিন দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হন। এতে আহত হন তার স্ত্রী মিম আক্তার।

কিশোরগঞ্জ: বিকেলে জেলার কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মেহেরপুর: বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া: সন্ধ্যায় জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুজন।

এ ছাড়া ঝিনাদহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech