শিরোনাম :
প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছাতে কাতারের পথে স্পিকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ: অচল ধানমন্ডি–নিউমার্কেট, তীব্র যানজট ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে বন্যাকবলিত দুর্গম এলাকার মানুষের পাশে বিজিবি মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের প্রভিশন না থাকলে ২৬’র নির্বাচন হওয়ারও সুযোগ নেই- ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির

  • ১২:১০ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

।। বিকে রিপোর্ট ।।
জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সোমবার ৯ মার্চ বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের অধিকার লঙ্ঘনের সবকিছু এখন দিবালোকের মতো স্পষ্ট এবং এর সাক্ষীও পাওয়া যাচ্ছে। এই অন্যায়ের বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনগণের পক্ষেই আসবে।

শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কিন্তু সেই বিজয় অর্জিত হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছি বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় নয়। বরং শেষ পর্যন্ত যা নিয়ে আমরা এগোচ্ছি, আমরা কথা দেব, প্রিয় বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না। সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদেরকে টলাতে পারবে না। জনগণের সুবিধা ও অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।’

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণা করে জামায়াত আমির বলেন, টানা ৫৪ বছরের যন্ত্রণা সহ্য করার পর যুবসমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুবসমাজকে জামায়াত চিরতরে বুকে ধারণ করে রাখবে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে জামায়াতের কাজ। তিনি উল্লেখ করেন, যুবসমাজ সব ক্ষেত্রে সুবিচার চায়; তারা স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠিপ্রীতি কিংবা ব্যক্তিপ্রীতি দেখতে চায় না—জামায়াতও ঠিক তা-ই চায়।

শফিকুর রহমান স্পষ্ট করেন যে, সরকারি দলে যারা আছেন, তারা জামায়াতের শত্রু নন। জামায়াত বিশ্বাস করে, রাজনীতি কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানুষের জন্য হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরে জাতির ভাগ্যে যা ঘটেছে, সামনে তার চেয়েও খারাপ কিছু ঘটতে পারে।

জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech