Breaking News:


ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান : বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ ১ জন গুলিবিদ্ধ

  • আপলোড টাইম : ০৮:৪৩ পিএম, সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৫৪ Time View
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাচঁজন আহত হয়েছেন।

সোমবার ৩১ মার্চ দুপুরে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, ওই এলাকার সাব্বির (২৪), সুজাত (৩০), মহাসিন (২৭), জিয়া (৪৬) এবং তুষার ইমরান (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় ঈদগায় ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে সাব্বির নামে বিএনপির এক সমর্থক আহত হন। পরে পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারো বিএনপি সমর্থকদের ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। এতে সুজাত নামে বিএনপির একজন সমর্থক গুলিবিদ্ধ হয়। এছাড়া এ ঘটনায় সাংবাদিকসহ সর্বমোট পাঁচ জন আহত হয়।

পরে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। যাচাইবাছাই করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech