Breaking News:


শিরোনাম :
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : আগামী বছর থেকে খরচ কমানোর চেষ্টা করবে সরকার চারটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

ঈদ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • ১১:২৪ এএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।

বৃহস্পতিবার ২২ মে থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশে এই কাজর্যক্রম চলমান থাকবে।

এই কার্যক্রমের আওতায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবে বিশেষ ট্রাক সেল থেকে। সারা দেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ওইসব পণ্য বিক্রি হবে। ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে। একেকজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

তবে যে তিন ধরনের পণ্য বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে, সবগুলোরই দাম বাড়িয়েছে টিসিবি। টিসিবি বলছে, তারা প্রতি লিটার ভোজ্য তেল বিক্রি করবে ১৩৫ টাকা দরে, যা গত ফেব্রুয়ারি মাসেও বিক্রি হয়েছে ১০০ টাকা লিটার হিসেবে। অর্থাৎ এখানে টিসিবি লিটারে ৩৫ টাকা দাম বাড়িয়েছে।

প্রতি কেজি চিনি বিক্রি করা হবে ৮৫ টাকা কেজি দরে, যা আগে ৭০ টাকা কেজি দরে বিক্রি করেছে টিসিবি। আগে যে মসুর ডাল বিক্রি করেছে টিসিবি ৬০ টাকায়, সেটা ২০ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে।

অথচ সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করে। তবে খোলাবাজারে চিনি ও মসুর ডালের দাম স্থিতিশীল থাকলেও টিসিবি এসব পণ্যের দাম বাড়িয়েছে।

বুধবার টিসিবির যুগ্ম পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

টিসিবি সূত্রে জানা গেছে, সরকার ভর্তুকির টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণেই পণ্যের দাম বাড়াতে হয়েছে।

জানা গেছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক নিয়োজিত থাকবে।

এই কার্যক্রম প্রতিদিনই (শুক্রবার ও ছুটির দিনসহ) পরিচালিত হবে এবং চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech