শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

করোনায় ১ জনের মৃত্যু: জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার নির্দেশনা

  • ০৯:৩৪ পিএম, শুক্রবার, ৬ জুন, ২০২৫
ছবি: প্রতীকি

।।বিকে রিপোর্ট।।
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী।

এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার ৬ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।  

বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, এ ধরনের সতর্কতা সময়োপযোগী। ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও ভিড় এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন তারা।

সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলায় নতুন করে ধরা পড়ছে কোভিড -১৯। জনগণের প্রতি সরকারের এই আহ্বানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এদিকে গতকাল ৫ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

দীর্ঘদিন পর দেশে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। এ সময় আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech