Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই

  • ০৯:২৬ পিএম, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব আর নেই।

মঙ্গলবার ১৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, বিকেলে অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। পরে রাত পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

জানা গেছে, আজ রাত পৌনে ১০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কম্পাউন্ডে (কালের কণ্ঠের অফিস প্রাঙ্গণে) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাতেই তার মরদেহ ঝিনাইদহের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

আলী হাবিব ১৯৬৪ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক জনকণ্ঠে সম্পাদকীয় সহকারী হিসেবে যোগদান করেন ১৯৯৩ সালে। পরে ২০০১ সাল থেকে সহকারী সম্পাদক ও ফিচার বিভাগের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘রঙ্গভরা বঙ্গদেশ’ ও ‘ঝিলিমিলি’ ফিচার পাতার বিভাগীয় সম্পাদক ছিলেন।

তিনি দৈনিক কালের কণ্ঠে ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠের উপসম্পাদকীয় বিভাগে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন। ২০২৪ সালের ৩১ জুলাই প্রকাশিত ‘এই ক্ষত সারাবে কে’ শিরোনামের উপসম্পাদকীয়তে তিনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত ‘তরুণরা বাংলাদেশকে শিল্প বিপ্লবের নেতৃত্বে নিয়ে যেতে পারবে’ শিরোনামের উপসম্পাদকীয়তেও তিনি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

আলী হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক মো. হায়দার আলী ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।  

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আলী হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেন, আলী হাবিবের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ ও আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সাংবাদিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের জন্য তার অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আলী হাবিবের রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা জানান তিনি।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech