শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রধান উপদেষ্টার দাওয়াত

  • ০৮:৪১ পিএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ২৮ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (অ্যাডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন।

খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech