শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিনসহ আটক ৩ : অস্ত্র উদ্ধার

  • ০১:২৭ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার ৬ মে রাতে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব।

অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছে।

এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে।

এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবর, একটি ওয়ান শুটার গান, ১৭ বোতল বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, কিছু দেশীয় অস্ত্র, ২টি মোটরসাইকেল, ১০টি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech