শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিকেও রেহাই দিল না ইসরায়েল

  • ১২:০২ পিএম, শনিবার, ২২ মার্চ, ২০২৫
ছবি: কোলাজ বিকে, ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালটিকেও রেহাই দিল না ইসরায়েল। গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল।

শুক্রবার ২১ মার্চ সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হাসপাতালটি গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডরের’ কাছে অবস্থিত হাসপাতালটি ছিল ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ নামে পরিচিতি ছিল। ২০১৭ সালে ৩৪ মিলিয়ন ডলার খরচে হাসপাতালটি পুনর্গঠন করেছিল তুরস্ক। এটি তার্কিস ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে পরিচিত ছিল। সেখানে বছরে ১০ হাজার ক্যানসার রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

হামাসের যোদ্ধারা এখানে সক্রিয় ছিল, একা অজুহাতে ইসরায়েলি বাহিনী এ হাসপাতালটিতে বিমান হামলা চালিয়েছে, দাবি করেছে তারা।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। আইডিএফ দাবি করেছে, হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করেছে তারা।

শুক্রবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তিনি সেনাদের গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছেন। এর আগে দখলদার ইসরায়েল নেতজারিম করিডর সম্প্রসারণেরও ঘোষণা দেয়। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দিয়েছে তারা।

তিনি বলেছেন, যদি হামাস তাদের সব জিম্মিকে মুক্তি না দেয় তাহলে গাজার আরও অঞ্চল দখল করা হবে এবং সেখানে স্থায়ীভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল ভোররাতে গাজাজুড়ে বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং হামাস ২৫১ জনকে জিম্মি করে। পরবর্তীতে অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হলেও ইসরায়েল বলছে, এখনো ৫৯ জন জিম্মি রয়েছে, যার মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা,

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech