Breaking News:


শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে অশনিসংকেত হিসেবে দেখি: ফরহাদ মজহার যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, ব্যবস্থাপক কারাগারে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

গাজা উপত্যকার পুরো ভূখণ্ড দখলের ঘোষণা নেতানিয়াহুর

  • আপলোড টাইম : ০৯:২৯ পিএম, সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০১ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক রিপোর্ট।।
ফিলিস্তিনের গাজা উপত্যকার পুরো ভূখণ্ড দখলের ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার ১৯ মে পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়ে নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরালো করার কথা জানান।

এর অংশ হিসেবে দক্ষিণের খান ইউনিস শহরে ‘অভূতপূর্ব হামলার’ আগাম ঘোষণা দিয়ে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর এএফপির।

নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, লড়াই তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর হচ্ছি। আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চলই নিয়ন্ত্রণে নেব। আমরা পিছু হটব না। সফল হতে চাইলে এমনভাবে এগোতে হবে যাতে আমাদের থামানো না যায়।

ইসরায়েল মন্ত্রিসভা চলতি মে মাসের শুরুতে গাজার পূর্ণ দখল এবং ‘জনগণকে স্থানচ্যুত করার’ উদ্দেশ্যে একটি সম্প্রসারিত সামরিক পরিকল্পনা অনুমোদন করে।

‘অ্যাপোক্যালিপসের মতো’ হামলা খান ইউনিসে। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে জানায় সেনাবাহিনী। শুধু খান ইউনিসেই ১১ জন নিহত হন, আরও ১১ জন নিহত হন অন্যান্য এলাকায়।

খান ইউনিসে অবস্থানরত এএফপির প্রতিবেদনে দেখা যায়, আহতদের বাঁচাতে হাসপাতালে ছুটে আসছে গাড়ি, আহত শিশুদের কেউ ট্র্যাকস্যুট পরে, কেউ রক্তাক্ত পায়ে খালি গায়ে মেঝেতে বসে আছে।

গাজা শহরের বাসিন্দা মোহাম্মদ সারহান বলেন, পুরো শহর যেন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, প্রতিটি ফ্ল্যাট থেকে গুলি, আগুনের বলয়, এফ-১৬, হেলিকপ্টার, সব একসঙ্গে চলছে।

উত্তরের দেইর আল-বালাহ শহরে ভাই হারিয়ে আহাজারি করেন আয়মান বাদওয়ান। বলেন, আমরা ভীষণ ক্লান্ত, শারীরিক, মানসিক, সব দিক থেকেই বিধ্বস্ত। আর সহ্য করা যাচ্ছে না।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেন, গাজায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছে। টনকে টন খাদ্যসামগ্রী সীমান্তে আটকে আছে, মাত্র কয়েক মিনিট দূরে।

এর আগে ইসরায়েল জানায়, তারা সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেবে। তবে এই পদক্ষেপকে মানবিক সংকট মোকাবেলায় ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা।

অবশ্য ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ত্রাণ দেওয়ার বিরুদ্ধে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক্সে লেখেন, ‘আমাদের জিম্মিরা তো কোনো মানবিক সহায়তা পাচ্ছে না।’

অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সীমিত সাহায্যের অনুমোদনকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন, ‘এই সহায়তা কেবল বেসামরিকদের খাওয়ার জন্য দেওয়া হবে এবং এতে আমাদের মিত্ররা কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখতে পারবে।’ সূত্র: বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech