Breaking News:


শিরোনাম :
আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

গাজা থেকে তেল আবিবে পাল্টা হামলা: তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ

  • আপলোড টাইম : ০৯:৪১ পিএম, বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৯৮ Time View
ছবি: ফাইল ফটো, প্রতিকী অর্থে

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বর্বর বিমান হামলায় দুইশতাধিক শিশু সহ প্রায় ১ হাজার ফিলিস্তিনি নিহতের পর দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

বৃহস্পতিবার ২০ মার্চ সন্ধ্যায় চালানো এ রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, গাজাবাসীর ওপর নতুন করে চালানো ইসরায়েলি গণহত্যার জবাব দিতে রকেট ছোড়া হয়েছে।

এরমধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয়েছে বলে দাবী করে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের রকেট হামলায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে গাজায় আবারও বর্বর বোমাবর্ষণ করে ইসরায়েল। এরপর গতকাল বুধবার গাজায় ফের স্থল হামলা শুরু করে তারা। ওই সময় গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডর’-টি পুনরায় দখল করে ইসরায়েলি সেনারা। সেখানে তারা বর্তমানে অবস্থান নিয়ে আছে। এতে করে গাজা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে ১৯০ জনেরও বেশি শিশুসহ ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।

সোমবারের সেই ভয়াবহ গণহত্যা ও পরের দুইদিনের হত্যাযজ্ঞের পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি এ গোষ্ঠীটি।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদাইন আল-কাশেম ব্রিগেডস বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি ‘‘গণহত্যার’’ প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবরের পর আজই প্রথম ইসরায়েলের রাজধনিাী লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ওইদিন অপারেশন আল আকসা ফ্লাডের প্রথম বর্ষপূর্তির দিন রকেট নিক্ষেপ করেছিল তারা।

প্রসংগত, যুদ্ধ বিরতি নিয়ে কয়েক সপ্তাহের অচলাবস্থার পর মঙ্গলবার ভোরের দিকে গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

পবিত্র রমজান মাসে ইসরায়েলের নির্বিচার এই হামলার নিন্দায় সরব হয়ে উঠেছে মুসলিম বিশ্ব। জাতিসংঘ মহাসিচবও নিন্দা জানিয়েছেন।

গত ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তির পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল গাজায়। নতুন চুক্তিতে পৌঁছানো নিয়ে উভয়পক্ষের মাঝে টানাপোড়েন তৈরি হয়েছে; এর মাঝেই গাজায় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল। আজ তার জবাবে পাল্টা হামলা চালালো হামাস।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech