শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যার আসামী সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার – ভারতে আত্মগোপনে ছিলেন ১৬ বছর পানির উচ্চতা বাড়ছে, কাপ্তাই লেকে ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আল্লাহর কসম, জীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না- জামায়াত আমির লোহিত সাগর বন্ধে হুতিদের প্রস্তুতির নির্দেশ ইরানের নতুন ঋণের আগে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর দিল আইএমএফ নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ৮ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

  • ১০:১৭ এএম, সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ২১ এপ্রিল সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে ওইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগের বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসেও রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে স্বাভাবিক গতির চেয়ে বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা পরবর্তীতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।  

এদিকে সকাল থেকে রাজধানীতে হঠাৎ করেই যেন রাতের অন্ধকার নেমে আসে। বাতসের সাথে পুরো আকাশ কালো মেঘে ঢেকে ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে ৯টার দিকে মুষলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech