শিরোনাম :
কালিয়াকৈরে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লং মার্চ শুরু আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি

চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য : প্রধান উপদেষ্টা

  • ০৯:০৯ পিএম, বুধবার, ১৪ মে, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রামের উন্নত অবকাঠামোর জন্য বন্দর উন্নয়ন অপরিহার্য। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করা গেলে শহর ও জেলার সড়ক যোগাযোগও অনিবার্যভাবে উন্নত হবে।

বুধবার ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এর উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগুতে পারবে না। চট্টগ্রাম বন্দর উন্নয়নের মাধ্যমে শহর ও জেলার সড়ক অবকাঠামোও উন্নত হবে।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান প্রধান উপদেষ্টাকে ১৬ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, প্রতিদিন গড়ে ৩১,৯৫৫টি যানবাহন এই সড়ক ব্যবহার করে, যার মধ্যে ৭৬ শতাংশ দু-চাকার যান, যা যান চলাচলে ধীরগতি সৃষ্টি করে।

তিনি আরও জানান, সড়কের পাশে অবস্থিত নয়টি বাজার যানজটের অন্যতম কারণ। এসব বাজার সরিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

প্রধান প্রকৌশলী বলেন, ষোলশহর থেকে রেলওয়ের জমি ব্যবহার করে একটি পৃথক সড়ক নির্মাণ করলে এই সড়কের ওপর চাপ কমানো সম্ভব।

প্রধান প্রকৌশলী অক্সিজেন-হাটহাজারী সড়কে যানজট কমাতে এলিভেটেড হাইওয়ে নির্মাণের প্রস্তাবও দেন।

চট্টগ্রামের বিশিষ্টজনরা যানজট নিরসনে প্রতি ২০০-৪০০ মিটার পরপর একটি করে ওভারপাস নির্মাণের প্রস্তাব দেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech