Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র ও গুলি জব্দ

  • ০৮:৪৫ পিএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তের রাঘববাটি এলাকায় অভিযানকালে এসব অস্ত্র ও গুলি জব্দ করে বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

৫৩ বিজিবি-এর অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন একব্যক্তি তার সঙ্গীরা ব্যাগ ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি জানান, সীমান্তে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech