শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

  • ০৫:০৪ পিএম, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে দেশব্যাপী ৭টি বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

বিভাগীয় সমাবেশের সূচি বিষয়ে তিনি বলেন, আগামী ১৬ মে রাজশাহী বিভাগীয় সমাবেশ। ১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ। ২০ জুন খুলনা বিভাগীয় সমাবেশ। ২৭ জুন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ। ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ। ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ। ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশ।

তিনি জানান, আমাদের মূল দাবি গণভোটের গণরায়কে বাস্তবায়ন, জনদুর্ভোগ, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দখলদারিত্ব, স্বাস্থ্যখাতের নৈরাজ্য, শিক্ষাঙ্গণে সরকারদলীয় ছাত্রসংগঠনের দ্বারা শিক্ষা কার্যক্রম বিঘ্নিত এসব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য।

কিন্তু সরকার সেদিকে না গিয়ে সব স্তরে দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, বদলি পদোন্নতিতে একচেটিয়া দলীয় লোক নিয়োগ করছে। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সেখানে দলীয় লোকদের দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। এ সবকিছুর বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে আমরা রাজপথে আমাদের কর্মসূচি দিচ্ছি।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষ রায় দিলেও সরকার জনগণের সেই রায়কে উপেক্ষা করছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার এখন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে সংসদীয় মেজরিটির জোরে ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।

আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে কেবল একটি সমাবেশ রাখা হয়েছে। ঈদের ছুটির পর জুন মাস থেকে পুরোদমে আন্দোলন ও সমাবেশ শুরু হবে এবং বিভাগীয় সমাবেশগুলোতে সংশ্লিষ্ট বিভাগের সব জেলা ও মহানগরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও বেগবান করতে হবে। ছাত্র সমাজকেও এই আন্দোলনে সজাগ ভূমিকা পালন করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech