শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা: পুলিশ রামিসার মতোই দ্রুত বিচার হবে অপ্রতিম হত্যার: স্বরাষ্ট্রমন্ত্রী ইনুর ১০ বছরের কারাদণ্ড: ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ জন আটক সব দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা হতে পারে: জামায়াত আমির কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ শর্ত ইরানের, প্রস্তুত ‘চূড়ান্ত যুদ্ধের’ জন্যও জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস : যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

চীন যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের প্রতিনিধি

  • ০৮:২৪ পিএম, শনিবার, ২১ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীন সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার ২১ জুন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাতে চীনে যাচ্ছেন।

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বৃহস্পতিবার ১৯ জুন সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির নেতারা।

বিএনপির নেতারা আরও বলছেন, এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন। ফলে দলগতভাবে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনে সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech