শিরোনাম :
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে – পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক

চ্যাম্পিয়নস ট্রফি : নিয়ম রক্ষার ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত – শূন্য হাতেই অভিযান শেষ হলো বাংলাদেশের

  • ০৯:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

।।বিকে স্পোর্টস।।

শূন্য হাতেই চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ হয়েছে বাংলাদেশের।

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় বাংলাদেশের পথচলা।  

শুরেতই আশংকা ছিল এবং শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বাংলাদেশ–পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি।

বৃষ্টির বাধায় এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন ম্যাচের কর্মকর্তারা। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে দুই দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। তবুও নেট রান রেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপে পাকিস্তানকে পেছনে ফেলে তৃতীয় হয়েছে টাইগাররা।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও এক পয়েন্ট পেয়েছে টাইগাররা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech