শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

  • ০৯:১৮ পিএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজনের ব্যবস্থা করা হবে।

শুক্রবার ২৮ মার্চ ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আন্তঃবিভাগীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে গৃহীত আরও সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত স্থানান্তরের ব্যবস্থা নেবে।

অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরানোর জন্য গণপূর্ত বিভাগ, ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যৌথ সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নির্দেশনা দেওয়া হয়, ঈদগাহের মাঠের চারপাশে মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখতে হবে এবং আকাশ মেঘলা থাকলে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে।

ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলা সমূহে ঈদের প্রধান জামাতের সময়সূচি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে, পাশাপাশি বেসরকারি প্রচার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে। ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলা সমূহের প্রধান জামাতের সময়সূচি সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসন ঈদের দিনের পূর্বেই বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি চ্যানেলগুলোকে অবহিত করবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও তথ্য অধিদপ্তর প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে এবং জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনসমূহে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে যথাসময়ে একটি প্রেস রিলিজ জারি করা হবে।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারি বিকল্প ইমাম এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট ক্বারী এমদাদুল ইসলাম বিকল্প মোকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন। ইমাম বা মোকাব্বিরের অনুপস্থিতিতে তারা দায়িত্ব পালন করবেন।

জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। এখানে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।

মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পদক্ষেপের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ওজু ও টয়লেটের সুব্যবস্থার জন্য মুসল্লিদের সুবিধায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিস, জরুরি স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নামাজ আদায়ের জন্য পবিত্র ও আরামদায়ক কার্পেট ও খাওয়ার পানির ব্যবস্থা থাকবে, সেহেতু মুসল্লিদের জায়নামাজ এবং পানি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, মুসল্লিদের প্রবেশের জন্য ২টি এবং নির্বিঘ্নে বাহির হওয়ার জন্য ৫টি গেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মহিলাদের প্রবেশ ও প্রস্থানের জন্য সম্পূর্ণ পৃথক একটি গেট থাকবে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech