শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬ ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ৯ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, ঢাকায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

‘জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে’

  • ০৮:৫৩ পিএম, বুধবার, ১২ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে বর্তমান সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার ১২ মার্চ জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যাবহার করেছিল। অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে, জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙেচুড়ে তছনছ করে ফেলেছে অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যায় একইভাবে অপব্যবহার করছে।

তিনি বলেন, এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে। ফলে, এই সব প্রতিষ্ঠানের সেবার মান দিনে দিনে আরও নিম্নমুখী হচ্ছে। ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তারক্ষীদেরই জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের সক্ষমতা নেই। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। মিছিল, সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের মতো অহিংস এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় পার্টি। সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন। সূত্র-আ.স.

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech