শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ

  • ১১:২৪ এএম, বুধবার, ২১ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ২০ মে সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন। এবারের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এরমধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে অংশগ্রহণ করেছেন ৬৬ হাজার ৮৩৫ জন। আর পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করে ৬৮ হাজার ৯৬৫ জন, পাস করেছে ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দমশিক ৮৪ শতাংশ। বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করে ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছে ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ। বিএসসি বিভাগে অংশগ্রহণ করে ৬ হাজার ১৫৩ জন। পাস করেছে ৪ হাজার১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ। বি. মিউজিক ও বি.স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ জন ও ৭ জন। পাস করেছে সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করে ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।

এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন। পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা, ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় দেখতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech