Breaking News:


শিরোনাম :
আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান: ভোর থেকে্ে জনসভার আশপাশ এলাকায় মানুষের ঢল চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ আজ বিশ্বের বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প ‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ শেষরাতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা

জুলাই শহিদ মুগ্ধ’র মাসহ ৩১ মা পেলেন রত্নগর্ভা মা সম্মাননা

  • আপলোড টাইম : ১১:৫৮ এএম, সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৫২ Time View
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
আন্তর্জাতিক মা দিবসে ‘উত্তরা পাবলিক লাইব্রেরি রত্নগর্ভা মা সম্মাননা-২০২৫’ পেয়েছেন ৩১ জন মা। ‘মা সন্তানের আদর্শ বিদ্যানিকেতন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

রবিবার ১১ মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে গতকাল বিকেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর।

প্রধান আলোচক ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান, ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়েন, ইম্প্রুভ গ্রুপের এমডি কে এম জহির ফারুক ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লায়ন নিশাত পারভীন হক।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না। পৃথিবীতে মা এমন একটি শব্দ যে শব্দ পৃথিবীর সকল ভাষাতেই সমান গুরুত্ববহ। বৃদ্ধাশ্রমে বাবা-মায়েদের স্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই তাহলে কোন মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।

আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি বলেন, ‘মায়েদের সম্মানে আমরা এ বছর পঞ্চমবারের মতো রত্নগর্ভা মা সম্মাননা আয়োজন করেছি। মূলত আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের এই পথচলা। সমাজ গঠনে উত্তরা পাবলিক লাইব্রেরি সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সব মায়ের কাছেই তার সন্তান রত্ম। আর তাই বিশ্ব মা দিবসের এই অনুষ্ঠান থেকে পৃথিবীর সকল মায়েদের আমরা রত্নগর্ভা বলতে চাই।

এ সময় প্রধান অতিথি ড. সৈয়দ আলমগীর আগত রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে মায়েদের উত্তরীয় পড়িয়ে দেন উত্তরা পাবলিক লাইব্রেরির সহকারী পরিচালক শ্রাবণী জামান তূর্ণা।

এ বছর জুলাই শহিদ মাহফুজুর রহমান মুগ্ধ’র মা শাহীনা চৌধুরী ও শহিদ ডা. সজিবের মা ঝর্ণা বেগমসহ সর্বমোট ৩১জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech