Breaking News:


শিরোনাম :
যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই ‘ওয়াক আউট’ জামায়াত জোটের স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ সংসদের অধিবেশন চলাকালীন রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

ঝটিকা মিছিল নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ জানালো ডিএমপি

  • ০৮:৩০ পিএম, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
সম্প্রতি ঢাকায় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠনের বের করা ঝটিকা মিছিল নিয়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ১৯ এপ্রিল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার ডিএমপির উপ-কমিশনার  মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, সাম্প্রতিক সময়ে পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা (ছাত্রলীগ) কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু–এক মিনিট মিছিলের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়।

তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা” রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। একইসঙ্গে সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech