Breaking News:


শিরোনাম :
ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি জলবায়ু পরিবর্তনে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছেন-: পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭ নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন

  • আপলোড টাইম : ১২:৫৫ এএম, শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫।

শনিবার ৮ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন।

ম্যারাথনের মূল প্রতিপাদ্য “Run for unity, Run for humanity”, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কিঃমিঃ), হাফ ম্যারাথন (২১.১ কিঃমিঃ), ১০ কিঃমিঃ সাধারণ, ১০ কিঃমিঃ প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি।

এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রায় ১০,০০০ জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়াও, বর্ণিত ম্যারাথনে ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করেন।

আজ ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিট এ এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ।

এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা, এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।

অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।

ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে আইএসপিআর এই বিষয়ে এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা ৭ টা হতে ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে।

উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহন’কে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরনীর অভিমুখে)  ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech