শিরোনাম :
সিলেট টেস্ট- ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষনা: ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে: রণক্ষেত্র হেমায়েতপুর

  • ০১:৫৪ পিএম, বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার ৪ নভেম্বর সকালে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি সামাল দিতে সাভার ও আশুলিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বুধবার সকাল থেকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হন। তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে হেলমেট পরা ও লাঠি হাতে কিছু ব্যক্তিকে দেখা যায়।

শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তীব্র সংঘাত ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন।

সাভার উত্তাল থাকলেও আশুলিয়া শিল্পাঞ্চলের বাইরের পরিস্থিতি তুলনামূলক শান্ত। তবে ভেতরে ভেতরে শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন জানিয়েছেন, বুধবার সকালে আশুলিয়ায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং সেখানকার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তাঁরা মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech