শিরোনাম :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

  • ১২:০২ পিএম, বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার ১ মে ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়।

হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

সকালে মহাসড়কের চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকা যানজটের কবলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech