শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটারজুড়ে ধীরগতি : ঈদ যাত্রায় ভোগান্তি

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি দেখা গেছে।

শুক্রবার ৬ জুন সকালে শত শত যানবাহন আটকা পড়ে যানবাহনের এ দীর্ঘ সারি দেখা গেছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন ঈদের ঘরে ফেরা নারী, শিশু ও বয়স্কসহ সকল শ্রেণির যাত্রী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ রয়েছে। তবে স্থায়ী যানজট না থাকলেও যান চলাচলে গতি খুবই ধীর।

যাত্রী ও বাসচালকদের ভাষ্য, উত্তরবঙ্গগামী লেনে বুধবার ৪ জুন রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। বৃহস্পতিবার সারা দিন ধরে যানজট ছিল এবং রাতে বিভিন্ন স্থানে যানবাহন বিকলের ঘটনা ঘটে। এসব কারণে সড়কে স্থবিরতা তৈরি হয়।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। কিন্তু যমুনা সেতুর ওপরে একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেগুলো রেকার দিয়ে সরাতে সময় লাগে, ফলে যানজট আরও দীর্ঘ হয়।

এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় সকালে একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে গেলে তিনজন আহত হন। দুর্ঘটনার ফলে মহাসড়কে যানবাহনের গতি আরও কমে যায়।

বিভিন্ন পশুবাহী গাড়িও ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে। রাতভর মহাসড়কে থেমে থেমে যান চলাচল করে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, “মহাসড়কে একাধিক বাস ও ট্রাক বিকল হয়। সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech