Breaking News:


শিরোনাম :
তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে জাতীয় স্মৃতিসৌধে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২জনের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে কোথায়ও বলা হয়নি : শিক্ষামন্ত্রী

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৫ শতাংশ

  • ১০:৩৯ এএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ মার্চ  সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ হয়।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩১০ জন। পাসের হার ৯.৮৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি।

ইউনিটে মানবিক থেকে প্রথম হয়েছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী সাইফা বিনতে ওয়ারিশ, বাণিজ্য থেকে প্রথম হয়েছেন নটরডেম কলেজের তোফায়েল আহমেদ, বিজ্ঞান থেকে প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের কে এ এইচ এম তাহমিদ।

পরীক্ষার বিস্তারিত ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের আগামী ২৪ মার্চ বিকেল ৩টা থেকে ১৬ এপ্রিল বিকেল ৩ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech