Breaking News:


শিরোনাম :
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পাঁচ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ মা নাটোরে বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ টিকটকার গ্রেফতার

ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড: আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

  • ১০:৩৪ এএম, শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া তাপমাত্রা কমতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

শনিবার ১৪ মার্চ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজও ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

বণ্ গরঢরছ, দুপুর পর্যন্ত এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech