শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

তারেক-ইউনূস বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক: প্রেস সচিব

  • ১১:৪২ এএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে ‘ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকটি একটি গেম ওভার মুহূর্ত। এটি ষড়যন্ত্রকারীদের শেষ ধাক্কা।”

প্রেস সচিব জানান, যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেছেন এবং তাঁর সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠকও হয়েছে। এটি ‘জুলাই বিপ্লব’ ও দেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের আন্তর্জাতিক স্বীকৃতি বলেও দাবি করেন তিনি।

শফিকুল আলম আরও বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ এক সহযোগীর ৩২০টি সম্পত্তি জব্দ করেছে, যার মূল্য প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। এনসিএ এটিকে সংস্থাটির ‘একক বৃহত্তম সম্পত্তি জব্দ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।

তিনি বলেন, “এটি দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী ও কর্মকর্তাদের জন্য একটি স্পষ্ট বার্তা এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সম্পদ পুনরুদ্ধার অভিযানের বড় সাফল্য।”

প্রেস সচিব জানান, সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুদক চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তারা ব্রিটিশ মন্ত্রী ও আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারে নতুন দ্বার খুলবে।

রোহিঙ্গা সংকট নিয়েও এই সফরে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech