Breaking News:


শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিল্লিতে পুতিন, স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী! করমর্দনের সঙ্গে হল আলিঙ্গনও তারেকের আমজনতাসহ নিবন্ধন পাচ্ছে আরও ২ দল প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বাম দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা- ধাক্কাধাক্কি, লাঠিপেটা ঢাকায় ‘তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫’ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন :মৃত্যু উপত্যকায় জীবনের হাতছানি

তেলের সংকট কতদিনে কাটবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড টাইম : ১১:০৪ এএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বুধবার ১২ ফেব্রুয়ারি সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য যেমন- খেজুর, ছোলা, ডাল, তেল, চিনি; এগুলোর মধ্যে শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে।

আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি সেটা দূর হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আল্লাহর রহমতে অন্য কোনো পণ্যে আমরা সংকট দেখছি না। ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই তেলের সমস্যা সমাধান হয়ে যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech