শিরোনাম :
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু

  • ১১:২৬ এএম, শনিবার, ২৭ জুন, ২০২৬
সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।

শুক্রবার ২৬ জুন দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে ১৩ ও ১১ তলায়। এতে আটকে পড়েন অনেক বাসিন্দা।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ারের ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আল বারাকা টাওয়ারটিতে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হলেও নিয়মবহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল।

নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও ঐ আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানানোর পরে আর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, ৬টি ইউনিট ২ ঘণ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়েছে।

আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech