Breaking News:


শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ঈদুল আজহায় ঢাকায় ২৬ পশুর হাট, দক্ষিণে ১৩ ও উত্তরে ১৩টি বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি বোয়িং উড়োজাহাজ : সন্ধ্যায় চুক্তি সই পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপ: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

‘দম’ দেখতে ভিড়, দর্শকেরা কী বলছেন?

  • ০৮:৫২ পিএম, শনিবার, ২১ মার্চ, ২০২৬

.।। বিকে ডেস্ক ।।

‘দম’ সিনেমাকে দশে দশ দিলেন এক দর্শক। আরেক দর্শক বলছেন, তিনি সিনেমাটিকে দশের মধ্যে সাড়ে আট দিলেন।

স্টার সিনেপ্লেক্সের রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সিনেমাটি দেখতে ভিড় দেখা গেছে।

শনিবার ২১ মার্চ বেলা দুইটায় ‘দম’ সিনেমার শো ছিল। প্রযোজকেরা জানিয়েছেন, শোটি হাউসফুল ছিল। আগামীকালের শোগুলোরও বেশির ভাগ টিকিট বিক্রি হয়েছে।

৪টা ১৮ মিনিটে শো শেষ হয়। সিনেমা দেখে বের হতে থাকা দর্শকের কাছে সাংবাদিকেরা জানতে চান, সিনেমাটি কেমন লাগল?—দর্শকের কেউ কেউ বলছেন, অভিনয়শিল্পীদের অভিনয়ের কথা, কেউ বলছেন ভিজ্যুয়ালের কথা।

সিনেমাটি কেমন? দর্শক বলছেন, ‘খুবই ভালো সিনেমা। অনেক দিন পর একটি ভালো বাংলাদেশি মুভি দেখলাম।’

আরেকজন বলেন, ‘নিশো যেভাবে আটকা পড়ল আর তার টিকে থাকা, মুক্তি পাওয়ার সাধনার কাহিনি দারুণ।’ আরেক দর্শকের ভাষ্য, ‘বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, সেটা সিনেমাটি দেখে বোঝা যাচ্ছে।’

নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই ও চরকি।

সূত্রঃ প্রথম আলো

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech