Breaking News:


শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা

ইউরোপের তিন দেশে তুষারঝড় জোহানেসের তাণ্ডব- ৩ জন নিহত

  • ০৩:০২ পিএম, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইউরোপের তিন দেশ নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের ওপর দিয়ে বয়ে গেছে ব্যাপক শক্তিশালী তুষারঝড় জোহান্নেস। এতে ৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই সুইডেনের নাগরিক।

সোমবার ২৯ ডিসেম্বর বিবিসির এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানাগেছে।

নিহত তিন জনের সবার বয়স ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে। পুলিশ জানায়, শনিবার সুইডেনের হোফোরস এলাকায় বনে কাজ করার সময় গাছ পড়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, মধ্য সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্টের কাছে গাছ পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলে বিদ্যুৎ সেবা দানকারী প্রতিষ্ঠান ‘হেমাব’-এর এক কর্মী কাজ করার সময় গাছ পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে ব্রডকাস্টার এসভিটি।

সুইডেনে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘জোহানেস’। ঝড়টি দেশটির উত্তরাঞ্চল এবং ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। শনিবার রাতভর চলা এই তাণ্ডবের পর ঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা। রবিবার পর্যন্ত দেশটিতে তীব্র ঠান্ডার মধ্যে তিন দেশের লাখ লাখ বাড়িঘর বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

সুইডিশ বার্তাসংস্থা টিটির তথ্য অনুসারে, শুধু সুইডেনে বিদ্যুৎবিহীন ঘরবাড়ির সংখ্যা ৪০ হাজারের বেশি।

গত শুক্রবার থেকে শুরু হওয়া জোহান্নেসের কারণে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের শত শত ফ্লাইট, ট্রেন ও ফেরিযাত্রা বাতিল ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রবিবার নরওয়ের টেলিভিশন চ্যানেল এনআরএকে জানিয়েছে, জোহান্নেসের কারণে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি ঘটেছে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ডের বিভিন্ন জেলায়। ভৌগলিকভাবে এসব জেলা উত্তরমেরুর কাছাকাছি।

ঝড়ের কারণে এসব জেলায় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনআরকে। সেই সঙ্গে বিদ্যুৎবিহীন অবস্থঅয় আছে প্রায় ২৩ হাজার বাড়িঘর।

ফিনল্যান্ডের আবহাওয়া দপ্তর জোহান্নেসের নাম দিয়েছে ‘হান্নেস’। নরওয়ে এবং সুইডেনের মতো ফিনল্যান্ডেও রবিবার সকালের পর ঝড়ের দাপট কমেছে।

ঝড়ে ফিনল্যান্ডের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ফিনিশ টেলিভিশন চ্যানেল ইয়েলে’র তথ্য অনুযায়ী, ঝড় কেটে যাওয়ার পরও এখনও দেশটিতে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ৬০ হাজারেরও বেশি বাড়িঘর।

সূত্র : বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech