শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

  • ০৭:২০ পিএম, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের জন্য উদ্যোগ নিয়েছে সংসদে। এ জন্য ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার ২৯ এপ্রিল বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব তথ্য জানান।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে আজ যে সাংবিধানিক চর্চা চলে, চায়ের দোকান পর্যন্ত যে সাংবিধানিক চর্চা চলে, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই।

তিনি বলেন, এ চর্চার অংশ হিসেবেই কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সংবিধান সংশোধন-সংক্রান্ত একটি বিশেষ কমিটি করতে চায় সরকার।

আইনমন্ত্রী বলেন, আমরা ১২ জনের নামের তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণঅধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেজারি বেঞ্চের এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্য দল ও স্বতন্ত্রদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে।

এরপর তিনি বিরোধী দলের প্রতিনিধিত্বের প্রসঙ্গ তুলে বলেন, উনাদের পক্ষ থেকে যদি আমি পারসেন্টেজ হিসেবে যাই, ২৬ শতাংশ আসে। সেখানে আমরা উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই, উনাদের পক্ষ থেকে যদি পাঁচজনের নাম কালকে দেন, তাহলে আমরা এ কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech