Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা

  • ১২:৩২ পিএম, বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিগত সময়ে শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়েছে। কারণ বিগত সময়ে সরকারের নীতিনির্ধারকরাই ছিল শিল্প কারখানার মালিক- বলেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার ১ মে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে র‍্যালীর আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেছেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে।

এর আগে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন উপদেষ্টা। বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করে উপদেষ্টা বলেন, ‘মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে।  

উপদেষ্টা বলেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য–সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে।

ড. এম সাখাওয়াত হোসেন আরও বলেন, মালিক ও শ্রমিকদের দূরত্ব কমাতে হবে। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তি‌নি।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি।উপদেষ্টা জানান, আইএলও-তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech