Breaking News:


শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিল্লিতে পুতিন, স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী! করমর্দনের সঙ্গে হল আলিঙ্গনও তারেকের আমজনতাসহ নিবন্ধন পাচ্ছে আরও ২ দল প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বাম দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা- ধাক্কাধাক্কি, লাঠিপেটা ঢাকায় ‘তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫’ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন :মৃত্যু উপত্যকায় জীবনের হাতছানি

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে সন্ধ্যায়

  • আপলোড টাইম : ১০:০৯ এএম, শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশে চলতি বছরের পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ।

শনিবার ১ মার্চ আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম গণমাধ্যমকে এ তথ্য জানান।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে আজ সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এই জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সভাপতি ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই চলতি বছরের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech