শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ

  • ০৬:২৭ পিএম, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ।

রবিবার ২০ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। উভয়পক্ষ বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, জনগণের সঙ্গে যোগাযোগ, বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতে ইউনান প্রদেশ ও চট্টগ্রামের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

উভয়পক্ষই এই সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech