শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ৩

  • ১২:৪৫ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকেেআন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানে ভারতের শুরু করা ‘অপারেশন সিন্দুর’ কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত হয়েছে।  

বুধবার ৭ মে সকালে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় বলেও উল্লেখ করা হয় এতে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে, জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

এর আগে, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। এদের মধ্যে দু’জন শিশুও আছে। সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন।

পাকিস্তান আইএসপিআর-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্য।  

দেশটির আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

তবে এ হামলার পর পাল্টা হামলার দাবি করেছে পাকিস্তান। তারা জানায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে। খবর বিবিসির।

সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির হয়। এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech