শিরোনাম :
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে – পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে জাতীয় সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলার চালালো ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে স্পেন, উরুগুয়ের বিদায় এবার ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স: মিলল ৪৩ বস্তা টাকা মধ্যরাতে কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড: ২ জনের মৃত্যু জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৯২০ নিখোঁজ ৫০ হাজারের অধিক

পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বলছে চীন : উভয় দেশকে সংযম প্রদর্শনের আহবান

  • ০১:১৪ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মাঝে পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

বুধবার ৭ মে ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে মৃতের সংখ্য বেড়ে ২৬ জনে দাড়িয়েছে। আহত বেড়ে দায়িয়েছে ৪৬ জনে।

জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এছাড়া ৩ জন নিহতের খবরও পাওয়া গেছে।

এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। খবর বিবিসির।

ভারত ও পাকিস্তান উভয় দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ এবং উভয় দেশকে “শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে জানানো হচ্ছে।

তিনি বলেন, বলেন, ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের সরিয়ে নেওয়া সম্ভব নয় এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী।

তিনি আরও বলেন, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে। তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

এর আগে পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন- ‘পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলা একটি ‘লজ্জাজনক’ ঘটনা।

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন সিঁদুরের আওতায় পিওকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসবাদী শিবিরগুলিতে নিখুঁত হামলা চালানো হয়েছে। এই পদক্ষেপ পেহেলগামে ২৬ নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, এই সামরিক পদক্ষেপ ছিল নির্ভুল, পরিমিত ও অ-উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। পরমাণু শক্তিধর দু-দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech